বাগেরহাট-গাজীপুরের সংসদীয় আসন আগের মতোই থাকছে

Date:

বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের সংসদীয় আসন পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করে নির্বাচন কমিশনের প্রকাশ করা গেজেট ‘অবৈধ’ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন।

এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১০ নভেম্বর ইসির গেজেট বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন এবং কমিশনকে জেলাগুলোর নির্বাচনী এলাকা আগের মতো করার নির্দেশ দেন।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে এ রায় দেন।

Popular

More like this
Related

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ফিফা সভাপতি

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো...

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও দুজন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস...

বিশ্বকাপের আগে চোট সমস্যা কাটছেই না অস্ট্রেলিয়ার

চোটের কারণে অলরাউন্ডার প্যাট কামিন্স বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে...

তিন বাহিনীপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন...