বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব

Date:

বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি যেটা জানি সেটা হলো, যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।’

‘সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই আক্রমণ হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন,’ বলেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা আশা করেছিলেন যে রোহিঙ্গারা ঈদের আগে হয়ত বাড়ি ফিরতে পারবে। কিন্তু কূটনৈতিক প্রক্রিয়ার জন্য সময় প্রয়োজন।’

‘প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ইতিবাচক ফলাফল আসবে,’ বলেন তিনি।

Popular

More like this
Related

‘টি-টোয়েন্টিতে আফগানদের সাফল্যের পেছনে ব্যক্তিগত পরিশ্রম’

আফগানিস্তানের আগ্রাসী ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা বেশ...

ঢাকার পথে জুবাইদা, আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন...

এসসিজিতে খাওয়াজার আবেগঘন বিদায়

গৌরবময় টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়টা আবেগে ভাসিয়েই কাটালেন উসমান...

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য আজ...