বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন ড. এম মঈনুল ইসলাম

Date:

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম।

আজ রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ড. এম মঈনুল ইসলামকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আগে পৃথক এক অফিস আদেশের মাধ্যমে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

ড. এম মঈনুল ইসলাম ১৯৯৫ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আইএনএসটি-এর স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অব নিউক্লিয়ার রিঅ্যাকটর এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...