বসনিয়ার অনুশীলনে কে সেই রহস্যময় ইতালিয়ান?

Date:

বসনিয়ার অনুশীলনে কে সেই রহস্যময় ইতালিয়ান?

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচকে ঘিরে অদ্ভুত এক বিতর্কে জড়িয়েছে বসনিয়া ও ইতালি। অনুশীলনে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ তুলে ইতালির দিকে আঙুল তুলেছে বসনিয়া ও হার্জেগোভিনার স্থানীয় গণমাধ্যম।

মঙ্গলবার জেনিৎসার বিলিনো পোলিয়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারেও গড়াতে পারে লড়াই। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই হওয়ায় ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

এরই মধ্যে স্থানীয় সংবাদমাধ্যম ‘ক্লিক্সবা’ দাবি করেছে, বসনিয়ার অনুশীলন সেশনে এক ইতালীয় ব্যক্তিকে ‘গুপ্তচর’ হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত ১৫ মিনিট শেষ হওয়ার পরও তিনি মাঠের আশপাশে থেকে খেলোয়াড়দের কার্যক্রম ধারণ করছিলেন।

তবে ইতালির গণমাধ্যম ‘স্পোর্টমিডিয়াসেট’ এই অভিযোগকে নাকচ করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, ওই ব্যক্তি কোনো গুপ্তচর নন; বরং তিনি একজন ইতালীয় সেনা সদস্য, যার ঘাঁটি অনুশীলন মাঠের কাছেই। কৌতূহলবশত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি সেখানে গিয়েছিলেন।

এছাড়া, ইতালির কোচ জেন্নেরো গাত্তুসো কিংবা দলের সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলেও নিশ্চিত করা হয়েছে। বসনিয়ার কৌশল বা পরিকল্পনা সংক্রান্ত কোনো তথ্য তিনি ইতালি শিবিরে পৌঁছে দিয়েছেন, এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি।

উল্লেখ্য, আজ মঙ্গলবার জেনিচার বিলিনো পোলিয়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ইতালি ও বসনিয়া, যেখানে জয়ী দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। বৃহস্পতিবার সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে প্লে-অফ ফাইনালে উঠেছে দুই দল। জেনিচার ঠান্ডা আবহাওয়া ও সীমিত ধারণক্ষমতার স্টেডিয়ামে কঠিন পরিবেশের মুখোমুখি হতে হবে ইতালিকে। 

Popular

More like this
Related

মার্কিন সামরিক বিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান...

ফুয়েল কার্ড পেতে আবেদনের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়াল জেলা প্রশাসন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভিড়ের কারণে ফুয়েল কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা...

নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন।...

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের...