বনশ্রীতে স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

Date:

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা আক্তার নিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফয়েজ ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুলিশ খবর পায় বিকেল ৫টার দিকে। হত্যাকাণ্ডটি এক বা দুই ঘণ্টা আগে হতে পারে। ঘটনার সময় নিহতের মা-বাবা বাড়িতে ছিলেন না। তারা গত ৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। আর তার বড় বোন বাইরে ছিলেন।  

এডিসি ফয়েজ ইকবাল জানান, নিহতের মোবাইল ফোন পাওয়া যায়নি এবং বাড়ির দরজা খোলা থাকায় পুলিশ এটি হত্যা মামলা হিসেবে দেখছে।

তিনি আরও বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Popular

More like this
Related

ঢাকা-১৫: জামায়াতের নির্বাচনী সমাবেশ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে...

বিশ্ববিদ্যালয়ে তামাকের প্রচার: শাস্তির দাবি তামাক বিরোধী জোটের

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্টের আড়ালে তরুণ শিক্ষার্থীদের লক্ষ্য করে তামাকজাত...

চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরীতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৯...

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন...