বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

Date:

শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।

গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলাদা প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্যঘোষিত বগুড়া-৬ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের সময়সূচি ঘোষণা করছে।

অন্যদিকে, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত এলাকা একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে এবং নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা করছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত বছরের ১১ ডিসেম্বর নির্বাচনী (ত্রয়োদশ জাতীয় সংসদ) সময়সূচি ঘোষণার পর এর আগে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।

Popular

More like this
Related

ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে মার্কিন বি–১ বোমারু বিমান

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে একটি...

ম্যান সিটি এখনও ‘পরিপূর্ণ দল’ হয়ে ওঠেনি, গার্দিওলার স্বীকারোক্তি

ম্যানচেস্টার সিটি এখনও একটি পরিপূর্ণ দল হয়ে ওঠেনি, এটা...

আয় কম-ব্যয় বেশি, নিউজিল্যান্ড ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

জেসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মানুষ যখন...

মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে...