বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

Date:

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যাচাই-বাছাইয়ে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন তিনি।

শুনানি শেষে নির্বাচন ভবনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, এর আগেও আমি বগুড়া থেকে নির্বাচন করেছি। আমার বিরোধিতা করতে গিয়ে যে ‘মবক্রেসি’ করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। 

তিনি বলেন, জেলা প্রশাসক বিচলিত হয়ে পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই ভালো মনে করেছেন। এছাড়া মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।

মান্না আরও বলেন, নির্বাচন কমিশন যোগ্যতার পরিচয় দিয়েছে।

 

Popular

More like this
Related

‘জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান-আফগানিস্তান হবে না’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'আমরা বাংলাদেশকে আফগান,...

নির্বাচনী দায়িত্ব পালনে মৃত ২ শিক্ষকের নামে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে সহকারী প্রিসাইডিং...

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির...

কর্মস্থল ত্যাগের আগে পুলিশ ইউনিট প্রধানদের অনুমতি নেওয়ার নির্দেশ

কর্মস্থল ত্যাগ করার আগে পুলিশ ইউনিট প্রধানদের অবশ্যই মহাপরিদর্শকের...