বগুড়ায় ৪ দিনের ঝড়-বৃষ্টিতে কোটি টাকার ফসলের ক্ষতি

Date:

বগুড়ায় ১২ থেকে ১৫ মার্চ রাত পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে সাতটি উপজেলার অন্তত এক হাজার ১৬৫ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এসব এলাকায় গত চারদিনে এক কোটি ১৪ লাখ আট হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো—শিবগঞ্জ, শেরপুর, ধুনট, শাজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনের বৃষ্টি ও ঝড়ে মোট ২৩৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে বোরো ধান ২৮ হেক্টর, শাকসবজি ১৫ হেক্টর, কলা ১৫ হেক্টর, আলু ৪৫ হেক্টর, ভুট্টা ১৩০ হেক্টর ও অন্যান্য ফসল ৩ হেক্টর। এর মধ্যে ৩১ দশমিক ২৫ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল রোববার রাতের ঝড়ে নষ্ট হয়েছে অনেক কলা বাগান এবং মাটিয়ে শুয়ে পড়েছে খেতের ভুট্টা গাছ।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে কি না—জানতে চাইলে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা ঢাকায় পাঠিয়েছি। পরবর্তীতে কোনো প্রণোদনা বা সাহায্য আসলে তালিকা অনুযায়ী দিয়ে দিব।’

Popular

More like this
Related

ক্ষতিকর ফেসবুক কনটেন্টে বাংলাদেশে মানবাধিকার ঝুঁকিতে: অ্যামনেস্টি

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ফেসবুকে ক্ষতিকর কনটেন্ট...

ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা

গত ২২ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা...

রিয়ালের মুখোমুখি হওয়ার আগে কোনো সুনির্দিষ্ট ‘প্ল্যান’ নেই গার্দিওলার

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগেই...

শহীদ মিনারের সামনে তরুণ হত্যার ঘটনায় আটক ৩

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রাকিব...