বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

Date:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে তারা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকেরা জানান, বকেয়া বেতনের দাবিতে উইন্টার উল সোয়েটার লি. (দায়ু বাংলাদেশ শাখা) কারখানার শতাধিক শ্রমিক মিছিলে অংশ নেন।

এ সময় তারা মহাসড়কের একপাশ বন্ধ রেখে মিছিল করলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিছিল চলাকালে শ্রমিকদের ‘বেতন চাই, বেতন চাই’, ‘বকেয়া বেতন দিতে হবে’—এমন স্লোগান শোনা দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সেলিম রেজা দ্য ডেইলি স্টারকে জানান, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে মিছিল করেছেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, তবে ধীরগতিতে চলেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, চৌরাস্তা এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। শ্রমিকদের আন্দোলনের কারণে মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, গাছা এলাকার উইন্টার উল ইউনিট-৩, হারিকেন রোড কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। দুপুর ১টায় খবর লেখার সময়ও সড়কে যানবাহন চলাচলের চাপ ছিল। 

Popular

More like this
Related

২৪ প্রতিমন্ত্রীর সবাই নতুন, মন্ত্রীদের ১৬ জন

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ২৫ মন্ত্রীর...

খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন, প্রশ্ন নাহিদের

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করার...

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...