ফ্রান্সের বিপক্ষে নামার আগে বড় ধাক্কা খেল মরক্কো

Date:

গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই মরক্কোর হয়ে গোল করেছিলেন ইসমাইল সাইবারি। শেষ ষোলোর ম্যাচে এসে চোটে পড়া এই ফরোয়ার্ডকে কোয়ার্টার ফাইনালে পাচ্ছে না মরক্কো। দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।

বোস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে আজ দিবাগত রাত ২টায়  সেমিফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো। এই ম্যাচের আগে সাংবাদিকদের ওয়াহবি দেন খারাপ সংবাদ, ‘সাইবারি ছাড়া বাকি সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য একটু দ্রুতই চলে এলো, তবে আমি আশা করি প্রতিযোগিতার বাকি অংশ থেকে সে ছিটকে যায়নি।’

ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে সম্প্রতি প্রায় ৫০ মিলিয়ন ইউরো (৫৭ মিলিয়ন ডলার) মূল্যে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন সাইবারি। চলতি বিশ্বকাপে অন্যতম সেরা পারফর্মার হিসেবে নজর কেড়েছেন তিনি। 

গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রতিটিতেই তিনি গোল করেছেন এবং শেষ ৩২-এর লড়াইয়ে নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচে মরক্কোর হয়ে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটি নিয়েছিলেন এই তারকা।

তবে গত শনিবার শেষ ষোলোর ম্যাচে কানাডার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়ের দিনে হ্যামস্ট্রিং সমস্যার কারণে এই অ্যাটাকিং মিডফিল্ডার দ্রুত মাঠ ছাড়েন এবং এখনো সেই চোট থেকে সেরে ওঠেননি।

ঐ ম্যাচে সাইবারির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন স্ট্রাইকার সুফিয়ান রাহিমি। মরক্কোর পক্ষে তৃতীয় গোলটি আসে তার পা থেকেই।

২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিলো মরক্কো। ‘অ্যাটলাস লায়ন্সরা’ আরেকটি নকআউট ম্যাচে ফরাসীদের বিপক্ষে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে।

২০২২ সালে এই দুই দলের লড়াইটি টেলিভিশনে একজন সাধারণ ভক্ত হিসেবে দেখেছিলেন উল্লেখ করে কোচ ওয়াহবি জানান তার আত্মবিশ্বাসের কথা, ‘আগামীকাল আমরা সেমিফাইনালে ওঠার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ভালো করেছি এবং এর পরের সবকিছুই বোনাস—এমন মানসিকতা আমি পছন্দ করি না।’

 

Popular

More like this
Related

সবজির দাম কমলেও বেড়েছে মাছ, মুরগি ও ডিমের

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবজির দাম কমলেও বেড়েছে মাছ,...

ফ্লোরা টেলিকমের বিরুদ্ধে প্রচারিত বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদ

ফ্লোরা টেলিকম লিমিটেড বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান।...

আবুল হায়াতের চোখে মুস্তাফা মনোয়ার

প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার দেশের শিল্প-সংস্কৃতির জগতে রেখে...

সাগরে এক বছরে ৯০০ রোহিঙ্গা নিখোঁজ কিংবা মৃত

আন্দামান ও বঙ্গোপসাগরে ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু...