ফেরি থেকে ধলেশ্বরীতে পড়েছে ট্রাকসহ ৫ যান, নিখোঁজ ১

Date:

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ পাঁচটি যানবাহন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে মাঝনদীতে এ ঘটনা ঘটে বলে জানান বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।

তিনি বলেন, ‘বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যায়।’

এ সময় ট্রাকটি ছাড়াও এর সামনে থাকা একটা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িও পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও ভ্যানের চালক নিখোঁজ রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

তিনি বরেন, ‘আমরা ধারণা করছি, ফেরিতে ওঠার পরও ট্রাকটি গিয়ারে ছিল। যার কারণে হঠাৎ সেটি চালু হয়ে গেলেও স্টিয়ারিং এ বসে থাকা চালক তা নিয়ন্ত্রণ করতে পারেননি। পাঁচটি যানবাহনের সবগুলোই পানিতে তলিয়ে গেছে।’

নিখোঁজ ব্যক্তি ও যানবাহন উদ্ধারে তৎপরতা দ্রুতই শুরু করা হবে বলেও জানান তিনি।

Popular

More like this
Related

কেরাণীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের পর রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু জব্দ, আটক ৩

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।...

ডা. জাফরুল্লাহ চৌধুরী: চলমান এক আদর্শ

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রতিষ্ঠা করা ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু...

মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় ২ ভাই নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন।...

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক কারাগারে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে...