ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন-গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি

Date:

একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়।

বৈঠকে কমিশন জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তাদের সব প্রস্তুতি যথাসময়ে এগোচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সচিব আখতার আহমেদ। 

আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ‘সঠিক ও সুন্দরভাবে’ এগোচ্ছে। নাগরিকদের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশও তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রস্তুতিমূলক কাজগুলোতে সহযোগিতা দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘এই নির্বাচনে আপনারাই চালকের আসনে আছেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতেই হবে।’

অধ্যাপক ইউনূস বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবো এই প্রত্যয়ে এগিয়ে চলছি।’

Popular

More like this
Related

ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে...

রিয়ালের পারফরম্যান্সে হতাশ এমবাপে

লিসবনে রিয়াল মাদ্রিদের নাটকীয় হার শুধু পয়েন্ট তালিকার সমীকরণই...

বড়দিন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট...

রিয়াল ম্যাচের আগে আরবেলোয়াকে ‘নিজের সন্তানের মতো’ বললেন মরিনহো

চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের বড় লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদ কোচ...