ফেনীতে যানবাহনের জটলায় বাসের ধাক্কা, নিহত ৩

Date:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় যানবাহনের জটলায় দ্রুতগতির বাসের ধাক্কায় অন্তত তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আজ রোববার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ঢাকার লালবাগ এলাকার সোহাগ (৩৮) ও হাতিরঝিল-বাংলামোটর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মোর্শেদ (৩৮)।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আহতদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছয়জনকে হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন এবং তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। তখন শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন  পেছনে দুটি মোটরসাইকেল ও দুটি বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই জটলায় ধাক্কা দেয়। এতে জটলায় থাকা মোটরসাইকেলের এক আরোহী, বাসের এক সুপারভাইজার ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও নয়জন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। একজনের পরিচয় জানা যায়নি।

Popular

More like this
Related

‎লালমনিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৮

লালমনিরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অন্তত আটজন আহত...

কুড়িগ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের ঘটনায় ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন...

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি...

‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন...