ফিরেই বিটিএস চমক, এক সপ্তাহে ৪.১৭ মিলিয়ন কপি অ্যালবাম বিক্রি

Date:

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড গড়েছে। কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহে ৪ দশমিক ১৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে ‘আরিরাং’।

বিটিএসের আগের রেকর্ড ছিল ৩ দশমিক ৩৭ মিলিয়ন, ২০২০ সালে ‘ম্যাপ অব দ্য সোউল: ৭’ প্রথম সপ্তাহে এই পরিমাণ বিক্রি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, অ্যালবামটি প্রকাশের মাত্র ১০ মিনিটের মধ্যে মিলিয়ন ক্লাবে প্রবেশ করে। এছাড়া প্রথম দিনে ৩ দশমিক ৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়, যা ২০২৬ সালে যেকোনো অ্যালবামের একদিনের সর্বোচ্চ বিক্রির রেকর্ড।

ডিজিটাল প্ল্যাটফর্মেও অ্যালবামটি বিশ্বজুড়ে হিট। এটি অ্যাপল মিউজিকে ১১৫টি দেশ ও অঞ্চলে শীর্ষ অবস্থানে আছে।

অ্যালবামের লিড সিঙ্গেল ‘সুইম’ ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্পটিফাইয়ের বিশ্বব্যাপী চার্টে ছয় দিন ধরে শীর্ষে ছিল।

Popular

More like this
Related

হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার...

জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে মধু আহরণে মৌয়ালরা

সুন্দরবনে এখন ফুল ফোটার মৌসুম। খলিসা, গরান, কেওড়াসহ নানা...

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ইসির সভা ৬ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ও...

আমেরিকা-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিশ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গুরুত্ব হারিয়েছেন বলে মন্তব্য করেছেন...