ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’, ফিরছেন তাহসান

Date:

অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে দর্শকদের। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’।

এই অনুষ্ঠানের প্রথম সিজন প্রচারের পর দর্শকের ব্যাপক সাড়া পাওয়া যায়।

১০০ কোটিরও বেশি দর্শক গেম শোটির প্রথম সিজন দেখেছেন বলে জানা গেছে।

এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল সোমবার ১৯ জানুয়ারি থেকে। এনটিভি ও বঙ্গ-তে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।

অনুষ্ঠানের উপস্থাপক তাহসান খান বলেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমজমাট। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলো হয়েছে মজার এবং চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’

 

Popular

More like this
Related

‘ঠিক কাজ’ না করলে ভেনেজুয়েলার নতুন নেতাকে ‘বড় মূল্য’ চুকাতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে...

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...

আমিনবাজার ও আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে তল্লাশি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে...

সেন্সরে আটকে আছে বিজয়ের সিনেমা, কাটছে না জটিলতা

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ও সম্ভাব্য শেষ...