‘ফিনালিসিমাতে’ কাতারে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন

Date:

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাজয়ী স্পেন, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যেকার আসন্ন ‘ফিনালিসিমা’ ম্যাচের ভেন্যু কাতার। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

উয়েফা জানায় আগামী বছরের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার এই প্রতিযোগিতা ২০২১ সালে আবার চালু করা হয়।

২০২২ সালের ফিনালিসিমায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ইতালিকে ৩–০ গোলে হারিয়েছিল। এবার দক্ষিণ আমেরিকার দলটি আবারও ফিরছে কাতারের লুসাইল স্টেডিয়ামে, যেখানে তিন বছর আগে তারা বিশ্বকাপ শিরোপা জিতেছিল।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ ২০২৬, স্থানীয় সময় রাত ৯টায় খেলা শুরু হবে। এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে জয় পেয়েছে।

Popular

More like this
Related

২০তম বিশ্ব শিরোপা জিতলেন শীর্ষ দাবাড়ু কার্লসেন

বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন মঙ্গলবার দোহায়...

কাল থেকে সব জ্বালানি তেলের দাম বাড়ছে লিটারে ২ টাকা

ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার।ডিজেল,...

বিপিএল থেকে বাদ পড়ছে চট্টগ্রাম পর্ব?

সিলেট পর্বে নিজেদের তিন ম্যাচ শেষ করে চট্টগ্রাম চলে...

গ্রেপ্তার ‘ছাত্রলীগ কর্মীকে’ থানা হেফাজতে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত 'ছাত্রলীগের এক কর্মীকে' গ্রেপ্তারের পর থানায় নিয়ে...