ফাইনালে রেকর্ডের পর রেকর্ড গড়ল ভারত

Date:

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো রেকর্ডের ঝড় তুলেছে ভারত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই স্টেডিয়ামে চার–ছক্কার বন্যা বইয়ে দিয়ে এবং বিশাল সংগ্রহ গড়ে ব্ল্যাক ক্যাপসদের প্রায় অসহায় দর্শকে পরিণত করে সহ–আয়োজকরা।
 
     •    ভারতের ৫ উইকেটে ২৫৫ রান টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টুর্নামেন্টের সামগ্রিক ইতিহাসেও এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর।
    
     •    মাত্র ৭.২ ওভারে ১০০ রানে পৌঁছে যায় ভারত, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম দলীয় শতরান।
    
     •    পুরো ইনিংসে ভারত মারে ৩৭টি বাউন্ডারি, টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যা সর্বাধিক। এর মধ্যে ছিল ১৮টি ছক্কা, যা আবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ।
    
     •    টি–টোয়েন্টি ক্রিকেটে এটি সপ্তমবার ২৫০ বা তার বেশি রান করল ভারত, এই ফরম্যাটে যা কোনো দলের সর্বাধিক। শুধু ২০২৬ সালেই এটি ভারতের চতুর্থ ২৫০–প্লাস স্কোর, একটি ক্যালেন্ডার বছরে যা নতুন রেকর্ড।
   
     •    ওপেনার সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রান করে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল মারলন স্যামুয়েলসের ২০১৬ সালের অপরাজিত ৮৫ এবং কেন উইলিয়ামসনের ২০২১ সালের ৮৫ রানের।
  
     •    স্যামসন ও ঈশান কিষাণের (২৫ বলে ৫৪) মধ্যে দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় শতরানের জুটি। এর আগে ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রেইগ কিসওয়েটার ও কেভিন পিটারসেন মিলে গড়েছিলেন ১১১ রানের জুটি।

 

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আমিরাতে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে হতে...

তেল না পেয়ে পাম্পের কর্মীকে ছুরিকাঘাত, সিলেটে অর্ধদিবস প্রতীকী ধর্মঘট মঙ্গলবার

সিলেট নগরীতে তেল না পেয়ে পেট্রল পাম্পের এক কর্মীকে...

৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে...

ইরানে কেন হামলা চালাল যুক্তরাষ্ট্র-ইসরায়েল, যুদ্ধ কতদিন চলতে পারে?

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। ২৮...