ফরিদপুর মা-মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, বাঁচাতে এসে প্রতিবেশী নিহত

Date:

ফরিদপুর সদর উপজেলায় এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি-ফুপুসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকার হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। তিনি ফরিদপুর যক্ষ্মা হাসপাতালে পিয়ন পদে কর্মরত।

নিহত তিনজন হলেন, আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। তিন সন্তানের জনক কাবুল পেশায় রিকশাচালক ছিলেন। তার বাবার নাম সুলতান আহমেদ।

এ সময় রিয়াজুল ইসলাম (৩৮) নামে আরেক প্রতিবেশী আহত হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাজ্জাক শেখ বলেন, রাতে আকাশ কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তার দাদি ও ফুপুকে হত্যা করে। বাধা দিতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করে আকাশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, আকাশ পলাতক রয়েছেন। তাকে আটক করতে একাধিক টিম কাজ করছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে নেওয়া হচ্ছে।

Popular

More like this
Related

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে...

ঐশ্বরিয়ার কান উৎসবের অদেখা ৬ ছবি, আবেদন কমেনি ভক্তদের কাছে

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি...

ইংল্যান্ড-স্পেন-ফ্রান্সের পক্ষে ইতিহাস, ব্যতিক্রম হতে পারবে আর্জেন্টিনা?

বিশ্বকাপ জিততে শুধু প্রতিভা বা অভিজ্ঞতা নয়, বয়সও যেন...

জাকার্তার অদূরে দুই ট্রেনের সংঘর্ষে ১৪ প্রাণহানি, আহত ৮৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪...