ফরিদপুরে শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

Date:

ফরিদপুরে দুই দিনব্যাপী শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিম পদ্মজা চ্যাম্পিয়ন এবং টিম অর্কিড রানারআপ হয়েছে।

১৪ ফেব্রুয়ারি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬টি দল অংশগ্রহণ করে।

১৬ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার ফাইনাল পর্ব, সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনালে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিম অর্কিড রানারআপ এবং টিম পদ্মজা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্টালিন, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা হাসানুজ্জামান, ফরিদপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রভাষক ডা. নিশাত চৌধুরী এবং সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বক্তারা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিবোধ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে পারে। তারা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Popular

More like this
Related

২৪ প্রতিমন্ত্রীর সবাই নতুন, মন্ত্রীদের ১৬ জন

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পাওয়া ২৫ মন্ত্রীর...

খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন, প্রশ্ন নাহিদের

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করার...

ভূখণ্ড প্রশ্নে টানাপোড়ন কাটেনি, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কাল

প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে আগামীকাল বুধবার...

মুক্তি পাচ্ছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

বলিউডে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভকে।ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম...