ফরিদপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ৯

Date:

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাসুল সামদানী আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির সমর্থক মুরাদ হোসেন ও নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লার মধ্যে বিরোধ চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে মুরাদ হোসেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়ার পক্ষে রাজনীতি করতেন। তখন তার সমর্থকদের সঙ্গে বদিউজ্জামানের সমর্থকদের সংঘর্ষ হতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন মুরাদ।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, মুরাদের এক সমর্থক বদিউজ্জামানের সমর্থককে গালি দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওসি গোলাম রাসুল সামদানী বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিবদমান দুই পক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী ডেইলি স্টারকে বলেন, এসব ব্যাপারে আগেই আমাদের বার্তা পরিষ্কার করেছি—দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম বা সংঘর্ষে জড়ালে দল দায় নেবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাব, তারা যেন এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়। প্রয়োজনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

তারেক রহমানকে অভিনন্দন স্টারমারের, একসঙ্গে কাজ করার প্রত্যাশা

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী...

কক্সবাজারে দুর্ঘটনার কবলে ওজিল–বিলাল এরদোয়ানের গাড়িবহর, সবাই অক্ষত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার...

জাদরান-নবীর দাপটে কানাডাকে উড়িয়ে আফগানদের সান্ত্বনার জয়

ইব্রাহিম জাদরানের অপরাজিত ৯৫ রানের ঝলক আর মোহাম্মদ নবীর...

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকরা ঠিক মতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন...