ফরিদপুরে ঈদের নামাজের পর সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

Date:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় ৮-১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ।

এলাকাবাসী জানায়, গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। একপক্ষের নেতৃত্বে গ্রামের ইসমাইল মুন্সী (৬৫) ও অপর পক্ষের নেতৃত্বে একই গ্রামের কামরুল মিয়া (৪৫)।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে  ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপরে গ্রামের দুই পক্ষই ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সংঘর্ষে জড়ায়।

টর্চলাইট জ্বালিয়ে ঘণ্টাখানেক এ সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও এলাকার মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন আর ৮-১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Popular

More like this
Related

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: আইডিএফ

ইসরায়েল বলছে, ইরান থেকে তাদের দেশের দিকে নতুন করে...

ছুটি নেই, ঈদেও ইউনিফর্মে তারা

সারাদেশের মানুষ যখন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছে, তখন...

র‍্যাশফোর্ড ও ক্যানসেলোকে নিয়ে যেকোনো কিছুই ঘটতে পারে: ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত, লা লিগায় শীর্ষে...

এই দুঃসময়ে একনিষ্ঠ বন্ধু হয়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্য নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে ইরানের...