ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

Date:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ও হামিরদী ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।

মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা আব্দুল শরীফ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এক শিক্ষার্থীকে মারধর করাকে কেন্দ্র করে আশপাশের গ্রামবাসীদের মধ্যে সংঘাতের শুরু হয়। ওই সময় প্রায় ৩ ঘণ্টা ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে অবরুদ্ধ হয়ে যান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দ্য ডেইলি স্টারকে ওসি আলীম বলেন, ‘ব্রাহ্মণকান্দা আবুল শরীফ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে গ্ৰামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সন্ধ্যার আগেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশ তাদের গন্তব্য স্থানে পৌঁছে দিতে সহায়তা করে।’

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বিকাল ৩টার দিকে শুনতে পাই গেটের বাইরে মারামারি লেগেছে। এর কিছুক্ষণ পর হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী এলাকার কিছু লোক ঢাল, সড়কি নিয়ে এসে বিদ্যালয়ের সামনের দোকানপাট ভাঙচুর করে। এ সময় আমি বিদ্যালয় বন্ধ করে দেই। পাশাপাশি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে নিয়ে যাই। প্রায় দুই ঘণ্টা পরে ভাঙ্গা থানার ওসিসহ পুলিশ এসে আমাদের উদ্ধার করেন।’

মানিকহ ইউনিয়নের পুখুরিয়া বাজারের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।

Popular

More like this
Related

বাংলাদেশ এখন সংকট থেকে উত্তরণের গল্প নয়, অমিত সম্ভাবনার দেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন আর...

নির্বাচিত অর্ধেক এমপির দায়-ঋণ ১১৩৫৬ কোটি টাকা: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত অর্ধেক সংসদ সদস্যের মোট দায়...

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, প্রধান উপদেষ্টার ধন্যবাদ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ...

পুরো রমজানে মাধ্যমিক স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

রমজান মাসজুড়ে সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া...