প্রবাসীরা আজ বিকেল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন

Date:

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ বুধবার বিকেল ৫টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় জানিয়েছে, ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটসহ হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

আজ বুধবার সকালে ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসীরাসহ সংশ্লিষ্ট ভোটাররা বিকেল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। ভোটাররা নিজ উদ্যোগে বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি আরও জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার বা ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তা লঙ্ঘনের সুযোগ নেই।

Popular

More like this
Related

আচরণবিধি লঙ্ঘন: নুরকে ইসির কারণ দর্শানোর নোটিশ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও...

চৌদ্দগ্রামে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে বিএনপি ও...

ভাইকে হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই ১৫ বছর পর গ্রেপ্তার

বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহসিন...

প্রচারে নতুন মাত্রা ‘জাকিরের বিদেশি বউ’

কুষ্টিয়া-৩ (সদর) আসনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের কাছে স্বামীর...