প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলী রীয়াজ

Date:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে। অধ্যাপক রীয়াজ উপদেষ্টা মর্যাদা পাবেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় সরকার। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান অধ্যাপক রীয়াজ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অধ্যাপক রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর। ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের চেয়ার ছিলেন।

তিনি অ্যাটলান্টিক কাউন্সিলের নন-রেসিডেন্ট সিনিয়র ফেলো এবং বর্তমানে আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Popular

More like this
Related

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু, আহত অন্তত ৫৫

থাইল্যান্ডে একটি উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত ক্রেন যাত্রীবাহী ট্রেনের...

বিপিএলের নিলামের আগে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ সংস্করণ মাঠে গড়াতে...

শেখ হাসিনার বিচারের রায় সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...

মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প, আতঙ্কে কারাকাস

ভেনেজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে...