প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে তার সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালকেরা সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড স্কিম চালু করার জন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও করেছেন।

২৫ কোটি গাছ লাগানোর জন্য পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়ন এবং নদী, খাল এবং অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন পরিচালনার বিষয়ে আলোচনা করার দুপুর ২টায় আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 

Popular

More like this
Related

এপস্টিন কেলেঙ্কারি: ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

কুখ্যাত এপস্টিন বিতর্কের জেরে দিল্লিতে আয়োজিত এআই সম্মেলন থেকে...

আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে পরিকল্পনা ও সুপারিশ তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে পরিকল্পনা ও...

এপস্টিন কেলেঙ্কারিতে নাম আসা ‘প্রিন্স’ অ্যান্ড্রু গ্রেপ্তার

সরকারি অফিসে দায়িত্ব পালনকালে অসততার অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য...

জন্মদিনে শিশুকল্যাণে ২ লাখ ডলার দান করলেন বিটিএসের জে-হোপ

গত ১৮ ফেব্রুয়ারি বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ডের অন্যতম সদস্য জে-হোপের...