প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় বাফুফে ও তিন সংগঠনের নিন্দা

Date:

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে বর্বোরচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের তিন ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।

শুক্রবার বাফুফের পাঠানো বিবৃতিতে লেখা হয়েছে, ‘দেশের ক্রীড়া উন্নয়নে প্রথম আলো ও ডেইলি স্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ফুটবলারদের প্রচারে তারা নিরলসভাবে কাজ করেছে। আমরা এ ধরনের সহিংসতা ও হামলার তীব্র নিন্দা জানাই।’

বাফুফে সব সময় স্বাধীন সাংবাদিকতার পক্ষে এবং যেকোনো সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে বিবৃতিতে এমনটা উল্লেখ করে বলা হয়েছে, ‘আমাদের ক্রীড়া পরিবারেরই অংশ প্রথম আলো ও ডেইলি স্টার। এই সংকটময় সময়ে আমাদের সব পরিবারের সদস্যদের উচিত তাদের পাশে দাঁড়ানো।’ 

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ লিখেছে, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে বিএসজেএ’র অনেক সদস্য কর্মরত। তারা সহ দেশ প্রসিদ্ধ দুই দৈনিকের সকলের নিরাপত্তা নিয়ে বিএসজেএ গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ 

ডেইলি স্টার ও প্রথম আলোতে ঘটে যাওয়া ন্যক্করজনক ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানাচ্ছে বিএসজেএ। ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন বিএসপিএ, বিএসজেএ ও বিএসজেসি হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর, এই ঘটনাকে পুঁজি করে প্রথম আলো ও ডেইলি স্টারে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়। এই কারণে শুক্রবার পত্রিকা দুটি প্রকাশিত হতে পারেনি। শুক্রবার বিকেল থেকে অনলাইন কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। শনিবার বিশেষ ব্যবস্থায় প্রকাশিত হয়েছে ডেইলি স্টার ও প্রথম আলো।

Popular

More like this
Related

৯ কোটি টাকা আত্মসাৎ: আনসার ভিডিপি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক গ্রেপ্তার

নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুটি শাখা থেকে ভুয়া...

মোস্তাফিজকে ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর

শেষ পর্যন্ত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্ত...

সাগর থেকে লাফিয়ে উঠলো ইলিশ, খালি হাতেই ধরা গেল ৩ মণ

বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে...

অভিযোগের পর কলিকে সাময়িক বরখাস্ত শুটিং ফেডারেশনের

জাতীয় দলের শুটার কামরুন্নাহার কলিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ...