প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠক কেন, অস্ত্রের মজুতে টান পড়েছে?

Date:

ইরানে হামলা ও সাম্প্রতিক অন্যান্য সামরিক অভিযানে ফুরিয়ে আসা অস্ত্রের মজুত পুনরায় পূরণে তৎপর যুক্তরাষ্ট্র।

এজন্য দ্রুত অস্ত্রের উৎপাদন বাড়াতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রতিরক্ষা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে লকহিড মার্টিন ও আরটিএক্সের নির্বাহীদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এই পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, অস্ত্রের মজুত দ্রুত পুনর্গঠনের লক্ষ্যেই ওয়াশিংটন জরুরি এই বৈঠক ডেকেছে বলে মনে হচ্ছে।

রয়টার্স বলছে, হোয়াইট হাউসের এই বৈঠকের সময় প্রায় ৫০ বিলিয়ন ডলারের একটি সম্পূরক বাজেট প্রস্তাবও উত্থাপন করা হতে পারে, যা অস্ত্রের ঘাটতি পূরণে ব্যয় করা হবে। তবে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান কতদিন চলবে তার ওপর নির্ভর করে এই অর্থের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

কেননা বর্ধিত ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পিএসি-৩ ইন্টারসেপ্টরসহ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Popular

More like this
Related

অষ্টম দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব স্থানে হামলা চালাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ...

ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে মার্কিন বি–১ বোমারু বিমান

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে একটি...

ম্যান সিটি এখনও ‘পরিপূর্ণ দল’ হয়ে ওঠেনি, গার্দিওলার স্বীকারোক্তি

ম্যানচেস্টার সিটি এখনও একটি পরিপূর্ণ দল হয়ে ওঠেনি, এটা...