প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা হামলা নয়: ইরান

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু না করার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সেই সঙ্গে হুঁশিয়ার করে তিনি বলেন, যদি কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়, তবে পাল্টা জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ‘অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল একমত হয়েছে যে প্রতিবেশী দেশগুলোতে আর কোনো হামলা চালানো হবে না এবং কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না। তবে শর্ত হলো, ওই সব দেশ থেকে ইরানের ওপর কোনো আক্রমণ যেন না আসে।’

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর থেকে এই ‘নেতৃত্ব পরিষদ’ দেশটির শাসনভার পরিচালনা করছে।

Popular

More like this
Related

পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘লক্ষ্যভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে...

ট্রাম্পের ওপর ‘অসন্তোষ’ বাড়ছে উপসাগরীয় মিত্রদের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু...

নাটোরে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল...

এশিয়ান কাপে ভারতকে ১১ গোলের বন্যায় ভাসাল জাপান

এএফসি নারী এশিয়ান কাপে ভীষণ অসম লড়াইয়ে ভারতকে ১১-০...