প্রচলিত গণতন্ত্রে শান্তি আসেনি, আদর্শ বদলাতে হবে: চরমোনাই পীর

Date:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘গত ৫৪ বছর ধরে প্রচলিত গণতন্ত্রে দেশে শান্তি ও মুক্তি আসেনি।’

তিনি আহ্বান জানান, ‘তাই আসন্ন জাতীয় নির্বাচনে কেবল দল বা জোট নয়, তাদের আদর্শ কী, তা দেখেই সিদ্ধান্ত নেবেন।’

আজ সোমবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, দেশপ্রেমিক মানুষ আছেন, ইসলামপ্রেমী জনগণ আছেন।’

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন এক বিষয় নয়। স্থানীয় নির্বাচনে উন্নয়ন ও কল্যাণ বিবেচ্য হলেও জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে আইন প্রণয়ন করেন। তাই জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগে রাজনৈতিক দলের আদর্শ স্পষ্টভাবে বিবেচনা করা জরুরি।’

চরমোনাই পীর বলেন, ‘বিএনপি জোট ও জামায়াতের ১১ দলীয় জোট—দুই পক্ষই ক্ষমতায় গেলে প্রচলিত আইন ও গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ পরিচালনার কথা বলছে। এই ব্যবস্থায় আগেও শান্তি পাইনি, মুক্তি পাইনি।’

Popular

More like this
Related

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর...