পোস্টাল ব্যালটে ৪ লাখ ৩৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২৮ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটদান সংক্রান্ত এসব তথ্য পাওয়া গেছে।

ইসি সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

ব্যালট গ্রহণকারী ভোটারদের মধ্যে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটদান শেষে তাদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯ জন নিজ নিজ অবস্থানরত দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

এ পর্যন্ত প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে ২৯ হাজার ৭২৮টি বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। ব্যালট পাঠানো, গ্রহণ, ভোট প্রদান এবং ডাকযোগে ফেরত পাঠানোর প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ডিজিটাল ট্র্যাকিং, অ্যাপভিত্তিক আপডেট এবং সংশ্লিষ্ট দেশের পোস্টাল সার্ভিসের সঙ্গে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিশনের আশা, নির্ধারিত সময়ের মধ্যে আরও বিপুলসংখ্যক ব্যালট দেশে পৌঁছাবে।

Popular

More like this
Related

সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ালে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ ইসলাম

সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের পরিণতি...

বগুড়ায় ৭ আসনে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ

বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে বগুড়া জেলার ৭ আসনে...

প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বনানীতে একটি ফ্রি...

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা হাসপাতালে

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আমির বেলাল উদ্দিনকে টাকাসহ আটকের...