পাবনা-১ ও ২ আসন: মনোনয়নপত্র দাখিল ১৮ জানুয়ারি পর্যন্ত

Date:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন। 

এই দুই আসনের মনোনয়নপত্র দাখিল, প্রার্থিতা প্রত্যাহার, আপিল ও প্রতীক বরাদ্দের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বৃহস্পতিবার রাতে ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

পাবনার এই দুই আসনের নির্বাচন স্থগিত রাখতে ইসির গত ৬ জানুয়ারির সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার স্থগিত করেন আপিল বিভাগ।

পাবনা-১ ও ২ আসনের ভোট নিয়ে ইসির প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি।

মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। 

মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে। 

এই দুই আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২৭ জানুয়ারি।

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন হবে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে গত ৪ সেপ্টেম্বর ইসি প্রকাশিত গেজেট অনুযায়ী। 

Popular

More like this
Related

দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ঢাকার দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের...

একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল যেই...

‘হ্যাঁ’ ভোট দিলেই পরিবর্তন আসবে—এই দাবি বিভ্রান্তিকর: আসিফ সালেহ

'হ্যাঁ' ভোট দিলেই পরিবর্তন আসবে—সরকারের এই দাবিকে বিভ্রান্তিকর বলে...

নির্বাচন ও গণভোটে যানবাহন চলাচলে বিধিনিষেধ

আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট...