পাবনায় শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা কানের দুল ছিনিয়ে নিতে হত্যা

Date:

পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

শনিবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ। 

নিহত হাফসা খাতুন সদর উপজেলার কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েকদিন আগে হাফসা শালগাড়িয়া সরদারপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।

ওসি আব্দুস সামাদ বলেন, শনিবার সন্ধ্যা থেকে হাফসা নিখোঁজ ছিল। রাত ১০টার দিকে একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কানের দুল ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

 

Popular

More like this
Related

‘বিশ্বকাপে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে ভিনিসিয়ুসকে’

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়ে...

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

কাবুলের হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে...

আইপিএল নিলাম: মোস্তাফিজুরের ভিত্তি মূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল...