পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Date:

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার ভোরে উপজেলার তাতিবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খইম উদ্দিন।

নিহত ব্যক্তির নাম সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫)। তিনি সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের মতিন শেখের ছেলে। সাগর পেশায় ভ্যানচালক ও কাঠমিস্ত্রি ছিলেন।

ওসি বলেন, ভোর রাতে সাগর তাতিবন্দ গ্রামে যান। এ সময় গ্রামের একটি বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তিনি গরু চুরি করতে এসেছেন। এরপর স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে তাতিবন্দ রেলওয়ে স্টেশনের কাছে ধরে ফেলে এবং চোর সন্দেহে তার ওপর হামলা চালায়। গণপিটুনির একপর্যায়ে ভোররাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সাগরের বিরুদ্ধে আগে কোনো চুরির অভিযোগ ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি খইম বলেন, তার বিরুদ্ধে চুরির মামলার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Popular

More like this
Related

নির্বাচনী প্রচারে এআই ভিডিওর অপব্যবহার, বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা

গত ১১ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে...

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তার দল...

ইয়ুথ পলিসি টক: বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষাঋণ চালুর পরিকল্পনা তারেক রহমানের

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে...

নরসিংদীতে গাড়ির ওয়ার্কশপ থেকে যুবকের পোড়া লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ...