পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণ

Date:

রাজধানীর মিরপুরের পল্লবী থানার ঠিক পাশেই তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পল্লবী থানার পাশে অবস্থিত আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান সাগুফতার প্রবেশমুখে এ হামলার ঘটনা ঘটে।

উপ-কমিশনার মাকসুদুর জানান, রাত ৮.৪৫ এর দিকে কালশী ফ্লাইওভারের উপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করে দুবৃর্ত্তরা।

এর আগে গত সোমবার সন্ধ্যায় একই এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী যু্বদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে।

Popular

More like this
Related

ডি ককের ঝড়ে ভারতের বড় হার, সিরিজে ফিরল দ. আফ্রিকা

ওপেনার কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারতের...

ঝিনাইদহে বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

ঝিনাইদহ সদর উপজেলার একটি বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা...

ওয়াশিংটন পোস্টের ৩৩ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ঐতিহ্যবাহী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বড় ধরনের রূপান্তরের মধ্য...

ডাফির ঝলকে উইন্ডিজকে বিধ্বস্ত করে এগিয়ে নিউজিল্যান্ড

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে যেন ঝড় তুললেন জ্যাকব ডাফি। দারুণ...