পল্টনে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।’

এর আগে, আজ সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।

 

Popular

More like this
Related

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত ৭

শরীয়তপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের...

নেপালকে বিদায় করে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

জেসন হোল্ডারের তোপে নেপালকে অল্প রানে আটকে দ্রুত লক্ষ্য...

‘মাইয়াটায় দুপুরে খায় নাই, তারে মাইরা ফেলছে’

তখনও দুপুরের ভাত চুলায়। রান্না শেষ না হওয়ায় মা...

উসমান তারিককে নিয়ে ভাবনার কিছু দেখেন না সৌরভ

পাকিস্তানের ব্যতিক্রমী অ্যাকশনের স্পিনার উসমান তারিককে নিয়ে তৈরি হওয়া...