পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি টাকা ছাড়াল

Date:

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত টোল আদায় ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করছে। সেতুটি দিয়ে যান চলাচল ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বেড়েছে।

‘সেতু চালুর ফলে যাতায়াতের সময় সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ও দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ্মা সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) টোল প্লাজায় ইলেকট্রনিক টোল আদায় (ইটিসি) ব্যবস্থা চালু আছে। এই পদ্ধতিতে যানবাহন দাঁড় না করিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যায়। এতে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ফলে যাতায়াত আরও দ্রুত ও সহজতর হয়েছে।

এতে বলা হয়, জনগণের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং ডিজিটাল টোল সিস্টেমের আধুনিকায়নের ফলেই এই সাফল্য দ্রুত অর্জন করা সম্ভব হয়েছে।

 

 
 

Popular

More like this
Related

এবারই প্রথম ভোট দেবে মানতা সম্প্রদায়

নদীতে ভাসমান জীবনযাপন করা মানতা সম্প্রদায়ের কিছু মানুষ এবছর...

ফরিদপুরের ভাঙ্গায় গ্রামবাসীদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ও হামিরদী ইউনিয়নের কয়েকটি গ্রামের...

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...