পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

Date:

পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব।’

আজ বুধবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন—প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ যাকে উপযুক্ত মনে করে।’

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীকে গত বছরের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

Popular

More like this
Related

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...