নোয়াখালীতে পিকআপ ভ্যানচাপায় নারী নিহত

Date:

নোয়াখালীর চাটখিল উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারে আনিস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আলেয়া বেগম শিল্পী (৪৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী।  

এ ঘটনায় আটক পিকআপচালক মো. লিমন (২০) উপজেলার খিলপাড়া ইউনিয়নের জামাল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার খিলপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান শিল্পীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি আব্দুল মোন্নাফ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপচালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ ও চালককে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  
 

Popular

More like this
Related

ঢাকা-৪: ময়লার ভাগাড়ের পাশে বসে মিজানুর রহমানের ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী...

আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন...

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, '১২ তারিখে যেমন আপনারা...

ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না: জামায়াত আমির

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, 'ক্ষমতায় গেলে আমরা চাঁদাবাজের...