নির্বাচন ৮-১৪ ফেব্রুয়ারির মধ্যে: ইসি আনোয়ারুল

Date:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে। এই দুই ভোটের তফসিল ঘোষণা হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের সময় আধা ঘণ্টা বাড়ানো এবং তফসিলের তারিখ ঘোষণার বিষয়ে আগামী ৭ ডিসেম্বর সভা করবে ইসি। সেই সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন।  

তিনি আরও বলেন, আমরা তো বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১৪ তারিখের মধ্যে পড়ে।

ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে ফাইনাল হবে।

ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব। 

ওই সভায় তফসিলের তারিখের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, মোটামুটি ধরা যায়। কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।

Popular

More like this
Related

সহিংসতার পুরনো সংস্কৃতিতে জামায়াত ‘নতুন খেলোয়াড়’ হতে চায়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে...

সূচি পরিবর্তন হবে না বলে ‘নিশ্চয়তা পেয়েছে’ আয়ারল্যান্ড

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই নিজেদের...

ত্বকী হত্যা মামলা: ১৫৩ মাসেও হয়নি চার্জশিট, আলোক প্রজ্জ্বলনে বাবার ক্ষোভ

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ১৫৩ মাসেও অভিযোগপত্র...

তাওহিদের সেঞ্চুরিতে ঢাকা পড়ল ইসাখিলের মাইলফলক

এই বিপিএলেই আরেকবার আশা জাগিয়ে না পারলেও এদিন টি-টোয়েন্টি...