নির্বাচন পেছানোর চেষ্টার বিষয়ে সতর্ক থাকার আহ্বান সালাহউদ্দিন আহমেদের

Date:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচন পেছানোর চেষ্টা করতে না পারে—সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি জানান, কিছু পতিত ফ্যাসিবাদী শক্তি এবং নির্বাচনবিরোধী ষড়যন্ত্রকারীরা হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—সতর্ক থাকুন, যাতে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র গড়ে উঠতে না পারে।

বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, ওসমান হাদির জানাজা ও দাফন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এসময় তিনি ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানান।

Popular

More like this
Related

হত্যা মামলার আসামিসহ ১৮ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটকে দিলো বিজিবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ...

হাদি হত্যা: শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের...

কেরাণীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পরিচালকসহ ৭ জনের নামে মামলা, গ্রেপ্তার আরও ৩

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় আরও ৩...