নির্বাচন কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

Date:

জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে ‘জুলাই ঐক্য’-এর পদযাত্রা পুলিশের বাধার মুখে শেষ হয়েছে।

আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে তাদের একটি প্রতিনিধিদল ইসিতে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি শুরু হয়। দুপুরে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্যের অর্ধশতাধিক কর্মী সেখানে অবস্থান নেন। তারা জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পুলিশি বাধার পর জুলাই ঐক্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করে। এ সময় বাকিরা ইসলামিক ফাউন্ডেশনের সামনে স্লোগান দেন।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করবে ‘জুলাই ঐক্য’।

এদিকে, এই কর্মসূচি ঘিরে আগারগাঁওয়ে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আনসার, পুলিশ, র‍্যাব ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

Popular

More like this
Related

নির্বাচনী প্রচারে এআই ভিডিওর অপব্যবহার, বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা

গত ১১ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে...

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তার দল...

ইয়ুথ পলিসি টক: বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষাঋণ চালুর পরিকল্পনা তারেক রহমানের

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য সহজ শর্তে...

নরসিংদীতে গাড়ির ওয়ার্কশপ থেকে যুবকের পোড়া লাশ উদ্ধার

নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ...