নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, প্রিন্টিং প্রেসকে ইসির নির্দেশনা

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার কারণে প্রিন্টিং প্রেসগুলোকে পোস্টার মুদ্রণ না করার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য প্রার্থীরা ইতোমধ্যেই প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি-৭ অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।

ইসি চিঠিতে উল্লেখ করেছে, দেশের সকল প্রিন্টিং প্রেসকে নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

এছাড়া, সকল জেলা প্রশাসক, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদেরকেও চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে ইসি। 

Popular

More like this
Related

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ...

মন্ত্রিসভার শপথ খোলা আকাশের নিচে

চিরাচরিত রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার...

পল্টনে ঢাবি শিক্ষার্থীর কান ছিঁড়ে দুল ছিনতাই

রাজধানীর পল্টন মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েছেন।...

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ...