নির্বাচনের আগে দেশে ফিরতে প্রস্তুত তারেক রহমান: আমানউল্লাহ আমান

Date:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং প্রচার অভিযানে নেতৃত্ব দেবেন।

আজ শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন সেনাবাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে উল্লেখ করে তিনি দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।’

আমান বলেন, বিএনপি চেয়ারপার্সন একদলীয় শাসনের বিরোধিতায় রাজপথে আন্দোলন করেছেন। আন্দোলনের মধ্য দিয়ে বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ধারাবাহিকতায় দেশ এখন “অন্তর্বর্তীকালীন সরকারের” অধীনে রয়েছে এবং এই সরকারের অধীনেই নির্বাচন হবে।’

Popular

More like this
Related

সিলেটে প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মারধর

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে প্রতিবন্ধী এক যুবককে গাছে...

বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন গিল

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার তিক্ত বাস্তবতাকে...

খালেদা জিয়ার সঙ্গে আড়াই ঘণ্টা থেকে এভারকেয়ার ছাড়লেন জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল...

এনডিটিভির প্রতিবেদন: বাংলাদেশের অনড় অবস্থানে কঠিন চ্যালেঞ্জের মুখে জয় শাহ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর না করার ব্যাপারে...