নির্বাচনের আগে টিভিতে দুর্নীতিবিরোধী স্লোগান প্রচার করবে দুদক

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে দুর্নীতিবিরোধী বার্তা দিতে টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) ও টিভি স্ক্রলের মাধ্যমে তিনটি স্লোগান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানিয়েছে, স্লোগানগুলো নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই করার গুরুত্ব তুলে ধরবে, যাতে দেশে সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়।

দুদকের মতে, সচেতন ও দায়িত্বশীল ভোটাররাই সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনসচেতনতা বৃদ্ধির এই উদ্যোগের অংশ হিসেবে দুদক যে তিনটি স্লোগান প্রচার করবে, সেগুলো হলো:

দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন।

দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট।

সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের সচেতন করতে এবং দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করার সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Popular

More like this
Related

মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ২৪ জন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন...

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তাব করা হয়নি, আমরাও শপথ নেইনি: সালাহউদ্দিন

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে প্রস্তাব করা হয়নি এবং...

১৫০ বছর আগে ডুবে যাওয়া স্টিমারের ধ্বংসাবশেষ উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের দেড়শ বছরের পুরনো একটি বিলাসবহুল স্টিমারের ধ্বংসাবশেষ...

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

অবশেষে শপথ নিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র...