নির্বাচনের আগেই এনবিআর ভেঙে দুই বিভাগ হবে: অর্থ উপদেষ্টা

Date:

ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই বিভাগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এটি (এনবিআর বিভাজন) এখনও সম্পন্ন হয়নি, তবে জানুয়ারি কিংবা ১২ ফেব্রুয়ারির মধ্যেই আপনারা দেখতে পারবেন। ছোট একটি বিষয় বাকি রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেই এটি সম্পন্ন হবে।’

ড. সালেহউদ্দিন বলেন, ‘এই সংস্কারের লক্ষ্য হলো এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগে ভাগ করা। একটি, কর নীতি প্রণয়নের দায়িত্বে এবং অন্যটি কর আদায় ও প্রশাসনের দায়িত্বে। রাজস্ব আদায়ের দক্ষতা, স্বচ্ছতা এবং রাজস্ব আহরণ বাড়াতে উন্নয়ন সহযোগী, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের দীর্ঘদিনের সুপারিশ অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এর আগে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করে।

এই অধ্যাদেশের ফলে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দীর্ঘদিনের জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক বিভাগ—রাজস্ব নীতি বিভাগ (আরপিডি) ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ (আরএমডি) গঠন করা হয়। 

একে দেশের রাজস্ব ব্যবস্থা আধুনিকায়নে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

Popular

More like this
Related

গ্রেপ্তারের সময় মারধরের ফলে হাসপাতালে ইরানের নার্গিস মোহাম্মদী

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে গত সপ্তাহে গ্রেপ্তারের সময়...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না...

সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না: শফিকুল আলম

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়।...

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...