নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে বিসিবির নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাইকোর্ট

Date:

দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত ও জেন্ডার-সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

প্রখ্যাত সাবেক শুটার সাবরিনা সুলতানার দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুলসহ আদেশ জারি করেন।

রুলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিসিবিকে আদালত এটি ব্যাখ্যা করতে বলেছেন যে, এই বিষয়ে ক্রিকেট বোর্ডের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন ‘বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী’ ঘোষণা করা হবে না।

সাবরিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলটি বিচারাধীন থাকা অবস্থায় আদালতের ২০০৯ সালের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানিবিরোধী নীতিমালা বিসিবিকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, এই অন্তর্বর্তীকালীন আদেশ বাস্তবায়নের বিষয়ে হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম দ্য ডেইলি স্টারকে বলেছেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম (নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে) যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এরপর বিসিবি তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল, যা পরে পাঁচ সদস্যে উন্নীত করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

বিসিবি দুই দফায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। সবশেষ গত ৩১ জানুয়ারি এটি জমা দেওয়ার কথা ছিল। তবে প্রতিবেদনটি আদৌ জমা দেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। 

বিসিবি দুই দফায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। সর্বশেষ সময়সীমা ছিল ৩১ জানুয়ারি, কিন্তু প্রতিবেদনটি আদৌ জমা দেওয়া হয়েছে কি না তা এখনও জানা যায়নি। একজন নারী ক্রিকেটার যৌন হয়রানির অভিযোগ তোলার পর বিসিবির নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হতে না পেরে সাবরিনা হাইকোর্টে রিটটি দায়ের করেন।

এদিকে, বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, তারা এই অগ্রগতির বিষয়ে অবগত নন এবং হাইকোর্টের রুল তাদের কাছে পৌঁছানোর পর জবাব দেবেন।

Popular

More like this
Related

গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ, ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে...

আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে নয় ঘণ্টা ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে...

আন্দোলন ও বিদেশি অপারেটর বিতর্কে চট্টগ্রাম বন্দরে অস্থিরতার এক বছর

দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান ভরকেন্দ্র চট্টগ্রাম বন্দর বছরজুড়েই ছিল...

ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র নিলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রার্থী হতে...