নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে: রেজাউল করিম

Date:

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আগে ছেলে বন্ধুদের নিয়ে
চলাফেরা করতেন। এখন মেয়ে বন্ধুদের দিকে ঝুঁকছেন। বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলছেন। এতে কি ঈমান রক্ষা হয়? 

আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএম মহিলা কলেজ প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশে যখন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জান-মাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। করোনাকালীন আমাদের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে। বন্যা ও নানা দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, খাদেম হয়ে কাজ করেছি।

নির্বাচনী জনসভায় নারী ও পুরুষদের জন্য আলাদা স্থান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেয়েরা মেয়েদের কাতারে ও ছেলেরা ছেলেদের কাতারে অবস্থান করবেন। 

Popular

More like this
Related

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র...

ত্রয়োদশ সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যই নতুন মুখ

দেশের ইতিহাসে এই প্রথম সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা—দুজনেই...

পুরোনো ও নতুনদের সমন্বয়ে মন্ত্রিসভা গড়তে চান তারেক রহমান

বিএনপি দক্ষ ও বিতর্কমুক্ত মন্ত্রিসভা গঠন করতে চায়। এ...

ফুল নিয়ে জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার...