নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

Date:

নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার একরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ ( ২৮) ও হাবিব (৩৫)।

দগ্ধ শ্রমিকদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মীরা জানান, তারা সবাই নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় কাজ করেন। রাতে কারখানায় বয়লার থেকে বিস্ফোরণ হলে আশপাশে থাকা শ্রমিকরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, তাদের শরীরে সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তিনজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Popular

More like this
Related

চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের প্রার্থীর ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরীতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৯...

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভূতপূর্ব জনসমর্থন...

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার...

প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ নয়, ইসিতে অভিযোগ রুমিন ফারহানার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও পুলিশ প্রত্যাশা অনুযায়ী...