নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

Date:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার বরপা এলাকায় বি আর আই ব্রাদার্স কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সেলিম বাদশা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কারখানাটির ৭০-৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ দেয়নি। যে কারণে কারখানার দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।’

‘মালিকপক্ষ জানিয়েছে, ব্যাংক বন্ধ থাকায় আজ বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তারা আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে,’ জানান এই পুলিশ কর্মকর্তা।

Popular

More like this
Related

খামেনি ‘আর নেই’ এমন লক্ষণ দেখা যাচ্ছে: টিভি ভাষণে নেতানিয়াহু

এক সংক্ষিপ্ত টিভি ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,...

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বিমান হামলা’র দাবি ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের...

শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে...