নাটোরে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

Date:

নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বিকেলে উপজেলার নিংগইন ভাটোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

তিনি বলেন, লাইসেন্সধারী ব্যবসায়ী রুবেল হোসেনের ১৮ হাজার লিটার তেল সংরক্ষণের অনুমতি রয়েছে। তবে তিনি নিয়ম অমান্য করে ও জননিরাপত্তা ঝুঁকিতে ফেলে বাঁশঝাড়ের নিচে পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার তেল অবৈধভাবে লুকিয়ে রাখেন।

ইউএনও আরও বলেন, রুবেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে সব তেল ট্যাংক থেকে সরিয়ে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
 

Popular

More like this
Related

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...